নাইজেরিয়ায় সংঘর্ষে ৪০ জনের বেশি নিহত
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২০ এএম আপডেট: ০৪.০২.২০২৩ ১০:৪৮ এএম

নাইজেরিয়ায় বন্দুকধারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দেশটির কাস্টিনা রাজ্যে এই সংঘর্ষ ঘটে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত একটি সশস্ত্র দল বৃহস্পতিবার দেশটির বাকোরি গ্রামে অতর্কিতভাবে হামলা চালায় এবং গ্রামের গবাদিপশু লুট করে জঙ্গলে পালিয়ে যায়। 

পরে নিরাপত্তা বাহিনী ওই বন্দুকধারীদের খুঁজতে জঙ্গলে গেলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা অশঙ্কাজনক।

পুলিশ বলছে, অভিযুক্তদের খুঁজতে যৌথ অভিযান চলছে। তাদের শাস্তির আওতায় আনা হবে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাইজেরিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft