একসঙ্গে র‌্যাঞ্চো, ফারহান এবং রাজু! ‘থ্রি ইডিয়টস’-এর পরের পর্ব আসন্ন?
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৯ পিএম

‘থ্রি ইডিয়টস’ ছবিটি এখনও সিনেপ্রেমীদের মনের কোণে জায়গা ধরে রেখেছে। ছবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর গল্পের সঙ্গে দর্শক সহজেই একাত্ম হতে পেরেছিলেন। তার পর থেকেই বিভিন্ন সময়ে ছবিটির সিক্যুয়েলের দাবি উঠেছে। কিন্তু পরিচালক রাজকুমার হিরানির তরফে কোনও সম্মতি মেলেনি।

২০০৯ সালে মুক্তি পেয়েছিল আমির খান, আর মাধবন এবং শারমান জোশী অভিনীত ছবিটি। র‌্যাঞ্চো, ফারহান এবং রাজুর মজাদার গল্প আজও দর্শককে হাসায়। শুক্রবার এই ত্রয়ীকে আরও এক বার দেখা গেল। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা। দাবি উঠল ‘থ্রি ইডিয়টস’ এর পরবর্তী পর্ব কবে আসবে। কেউ আবার লিখেছেন, ‘‘এত দিন পর আপনাদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে।’’

আসলে শারমানের সাম্প্রতিক গুজরাতি ছবির প্রচারে অংশ নিয়েছিলেন আমির ও মাধবন। ছবির নাম ‘কনগ্র্যাজুলেশনস’। ভিডিয়োতে দেখা যাচ্ছে লাল ট্র্যাকসুটে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন শারমান। ইতিমধ্যে সেখানে একে একে মাধবন এবং আমির এসে হাজির হচ্ছেন। আমির ও মাধবন দু’জনেই শারমানের সঙ্গে ঠাট্টা করতে শুরু করেন। ফলে ভিডিয়োটি আবার নতুন করে রের্কড করতে চান শারমান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft