প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০২ পিএম

রাজধানীর কিছু এলাকায় শনিবার (৪ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, পাইপলাইনের জরুরি সংস্কারকাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ এবং কচুক্ষেত এলাকায় আবাসিক সহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
জ/আ