আইএমএফের ঋণের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬০ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আইএমএফের ঋণের প্রথম কিস্তি আজকে ছাড় পেয়েছে। অ্যাকাউন্টে অর্থ জমা হয়েছে। সিডিউল অনুযায়ী দ্বিতীয় কিস্তি ও পর্যায়ক্রমে বাকি অর্থ আসবে।

এর আগে, গত ৩১ জানুয়ারি বাংলাদেশের বহু প্রত্যাশিত ৪৭০ কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। বাংলাদেশকে এই ঋণ ৪২ মাসে দেবে সংস্থাটি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফের কাছে চিঠি দেয় বাংলাদেশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft