পাকিস্তান: ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫২ পিএম

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে 'হত্যার ষড়যন্ত্রের' অভিযোগে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে মুরি মোটরওয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। খবর জিওটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী মুসলিম লীগ (এএমএল) প্রধান শেখ রশিদ আহমেদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার ভাগ্নে শেখ রশিদ শফিক অবশ্য পুলিশের বক্তব্যের বিরোধিতা করেছেন। বলেছেন কর্তৃপক্ষ তাকে রাওয়ালপিন্ডিতে তার বাড়ি থেকে আটক করেছে, মোটরওয়া থেকে নয়।

ইসলামাবাদের আবপারা থানায় রশিদের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তান পিপলস পার্টির রাওয়ালপিন্ডি ডিভিশনের সভাপতি রাজা ইনায়াত ওর রেহমান। সাবেক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে শেখ রশিদ আহমেদকে গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft