প্রায় ৩ দশকের অপেক্ষা, একসঙ্গে পর্দায় ফিরছেন আমির-সালমান
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৪ পিএম

১৯৯৪-এর অন্যতম সেরা ও জনপ্রিয় ছবি ‘আন্দাজ আপনা আপনা’। রাজকুমার সন্তোষী পরিচালিত ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির খান ও সালমান খান। দর্শকের মন জয় করে পরবর্তী কালেও সমান জনপ্রিয় থেকে যায় এই ছবির। খবর, রুপোলি পর্দায় ফিরতে চলেছে সেই অমর ও প্রেম জুটি। আবার একসঙ্গে কাজ করতে চলেছেন বলিউডের দুই তাবড় খান— আমির খান ও সালমান খান।

নব্বইয়ের দশকের সুপারস্টার অভিনেতারা এখন পোক্ত প্রযোজক। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন বলিউডের তাবড় তারকারা। বলিপাড়ায় ৩ খান তাঁদের মধ্যে অন্যতম। শাহরুখ খান, আমির খান ও সালমান খান। অভিনয়ের পাশাপাশি সমানতালে চুটিয়ে ছবি প্রযোজনাও করছেন এঁরা। খবর, পরবর্তী ছবির জন্য প্রযোজনাকেই বেছে নিয়েছেন আমির খান। শোনা যাচ্ছে, গত ছয় মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন আমির, একের পর এক স্ক্রিপ্ট পড়ছেন, কথা বলছেন নিজের পরিচালকের সঙ্গে। প্রস্তুতি নিচ্ছেন আগামী কাজের। এ রকমই একটি কাজের জন্য পরিচালক আর এস প্রসনার সঙ্গে চিত্রনাট্য প্রায় চূড়ান্ত করে ফেলেছেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেতা। খবর, সেই ছবিতে মুখ্য চরিত্রের জন্যই সালমান খানকে বেছেছেন আমির। আমিরের ধারণা, ছবির ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রে সালমানকেই সবচেয়ে ভাল মানাবে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সালমানও আমিরের সঙ্গে সেই ছবিতে কাজ করতে উৎসাহ দেখিয়েছেন।

অভিনেতা হিসাবে উক্ত ছবিতে কাজ না করলেও শোনা যাচ্ছে, ছবির সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত থাকতে চলেছেন আমির খান। ছবির বিষয় আমিরের মনের খুব কাছের, তাই শুধু প্রযোজনার দিক থেকেই নয়, ছবির অন্যান্য গুরুত্বপূ্র্ণ দিকেও নজর দেবেন ‘আমির খান প্রোডাকশন্‌স’-এর কর্ণধার। খবর, মাস খানেকের মধ্যেই প্রযোজক আমিরকে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন ‘এক থা টাইগার’ খ্যাত অভিনেতা। সব কিছু ঠিক থাকলে, খুব শীঘ্রই একসঙ্গে শুটিং ফ্লোরে ফিরতে চলেছে এই জুটি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft