ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, স্বামী-স্ত্রীর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ এএম

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে স্বামীর-স্ত্রীর। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ভাটারার সাঈদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বামী আব্দুল মজিদ ও স্ত্রী তাসলিমা।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে ভাটারা থানাধীন সাইদনগর এলাকার একটি ১০ তলা ভবনের নিচ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে স্বামী-স্ত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারি। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দম্পতির মৃত্যু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হয়েছে।


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft