আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
প্রকাশ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ এএম

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি এলাকায় পাইপলাইন সংস্কার কাজের জন্য চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গতকাল (বুধবার ১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর-১৩ ও কচুক্ষেত এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া আশপাশের এলাকায় গাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft