আ.লীগ কখনো পালায় না: বিএনপিকে প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৪ পিএম আপডেট: ২৯.০১.২০২৩ ৫:২৯ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের কথা ভেবেই দেশে এসেছি, পালাতে নয়। বিএনপি বলেছে আওয়ামী লীগ নাকি পালানোর পথ পাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ কখনো পালায় না। পালায় আপনাদের নেতারাই। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। 

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় আমরা দুই বোন বেঁচে যাই। আমি জিয়াউর রহমানের ষড়যন্ত্র রুখে শুধু দেশের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জিয়া, এরশাদ, খালেদা জিয়া কেউ এদেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দেয়নি। আওয়ামী লীগ আজ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি বলে ক্ষমতা গেলে পালানোর সুযোগ পাবেন না। আমি বলতে চাই, আওয়ামী লীগ কখনো পালায় না। পালায় আপনাদের নেতারাই। যেই নেতা তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে দেশ থেকে ভেগে গিয়েছিল, সেই দুর্নীতিতে সাজাপ্রাপ্ত নেতা আজ বড় বড় কথা বলে। বিএনপি-জামায়াতের পাচার হওয়া ৪০ কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে।

সরকার প্রধান বলেন, রাজশাহী সারাজীবন অবহেলার ছিল। আপনারা এখানে নৌকায় ভোট দিয়েছেন। আমরা উন্নয়ন করেছি। রাজশাহীতে ১০ হাজার ৬৬০ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। রাজশাহীতে ৪ হাজার কোটি টাকার কাজ চলছে। আজ যে কাজগুলো উদ্বোধন করা হলো এগুলো রাজশাহীবাসীকে আমার উপহার।
 
২৬টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রোববার (২৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা ময়দানে এসে প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। 

রোববার (২৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা ময়দানে এসে তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি নির্মাণ প্রকল্প, শেখ রাসেল শিশু পার্ক নির্মাণ প্রকল্প, মোহনপুর রেলক্রসিংয়ের ফ্লাইওভার নির্মাণ প্রকল্প, ভদ্রা রেল ক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক ও ডিভাইডার নির্মাণ প্রকল্প, বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত চার লেন সড়ক ও ডিভাইডার নির্মাণ প্রকল্প।

আরও রয়েছে- রাশিয়া হাইটেক পার্ক থেকে কোর্ট শহরতলি ক্লাব পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প, রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক প্রশস্থকরণ ও উন্নয়ন প্রকল্প, পুঠিয়া-বাগমারা মহাসড়ক (জেড-৬০০৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের ষষ্ঠ তলা থেকে ১০ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স নির্মাণ প্রকল্প ও রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল স্থাপন প্রকল্প।

আরও আছে- ৪০ উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন প্রকল্প, রাজশাহী সরকারি শিশু হাসপাতালের নির্মাণ প্রকল্প, রাজশাহী মেডিকেল কলেজের প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প, ৬৪ জেলায় জেলা সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় রাজশাহী সমাজসেবা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, পরিচালন বাজেটের আওতায় সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাত প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ, বোয়ালিয়ায় ছয়তলা ভিত্তি বিশিষ্ট দ্বিতল ছাত্রীনিবাস নির্মাণ প্রকল্প।

এছাড়া রয়েছে- ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন প্রকল্পের আওতায় চারঘাট টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মাল্টিপারপাস ভবন নির্মাণ প্রকল্প ও রাজশাহীর নতুন সিভিল সার্জন অফিস ভবন প্রকল্প।

রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় পদ্মা নদীর বাঁ তীরের স্থাপনাসমূহ নদীভাঙন থেকে রক্ষার্থে নদীতীর রক্ষা প্রকল্প, রাজশাহী জেলার চারঘাট ও বাঘা উপজেলায় ভূমি পুনরুদ্ধার ও নদীর নাব্য বৃদ্ধির জন্য পদ্মা নদী ড্রেজিং প্রকল্প, রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, তানোর উপজেলাধীন তানোর- আমনুরা ভায়া মুন্ডুমালা হাট চেইনেজ ও পবা উপজেলাধীন মল্লিকপুর বাইপাস (কুখন্ডি বাজার) আরএইচডি-রামচন্দ্রপুর জিসি আরএইচডি চেইনেজ সড়ক উন্নয়ন প্রকল্প, রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রকল্প, বাগমারায় ভবানীগঞ্জ-আহসানগঞ্জ (বাগমারা অংশ) চেইনেজ ও ভবানীগঞ্জ-কেশরহাট (বাগমারা অংশ) চেইনেজ এবং ভবানীগঞ্জ - (মাথাভাঙা) হাটগাঙ্গোপাড়া চেইনেজ সড়ক উন্নয়ন প্রকল্প, রাজশাহীর চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় পিটিআইয়ের তিন তলা বহুমুখী অডিটোরিয়াম নির্মাণ প্রকল্প, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও নির্মাণ প্রকল্প রাজশাহী সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পের মধ্যে রয়েছে- রাজশাহী তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণকাজ, রাজশাহী আঞ্চলিক পিএসসি অফিস ভবন নির্মাণকাজ ও নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় ছোট বনগ্রাম মৌজা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ  বিদ্যালয়) ১০ তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণকাজ।

এছাড়া নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় বড় বনগ্রাম মৌজা সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (শহীদ এ এইচ এম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়) ১০তলা একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, রাজশাহী বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ এবং রাজশাহী ওয়াসা ভবন নির্মাণকাজ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft