পাকিস্তানে নৌকাডুবিতে ১১ শিশুর মৃত্যু
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম

পাকিস্তানে কোহাতের তান্দা বাধে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ শিশুর প্রাণহানি হয়েছে। আজ রোববার পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোহাতের ডেপুটি কমিশনার ফুরকান আশরাফ এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকাতে ৩০ জন দর্শনার্থী ছিলেন। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের বেশিরভাগই শিশু। ডিসি আশরাফ বলেন, পেশোয়ার থেকে ডুবুরিদের একটি দল ডাকা হয় যারা এক থেকে দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও বলেন, পানিতে ডুবে যাওয়া ১৬ শিশুর মধ্যে ১১ জন মারা গেছে। আশরাফ আরও জানান, পাকিস্তানের সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft