তিন লক্ষাধিক টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক জব্দ, চালক গ্রেফতার
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৩:২১ পিএম

মৌলভীবাজারের জুড়ীতে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে গাড়ী আটক করা হয়।

জুড়ী থানা পুলিশ জানায়, বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় শনিবার ২৮ জানুয়ারি ২০২৩ ইং, গভীর রাতে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটকানো হয়। তখন ট্রাকে তল্লাশী চালালে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি পাওয়া যায়। 

চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় চিনিসহ ট্রাক (চট্ট মেট্রো-ন ১১-৯২৪৬) ও চালককে আটক করে থানায় আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক জানায় এই চিনি ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে এই চিনি গুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে দেশীয় বিভিন্ন বস্তায় ভরে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আটককৃত চালক মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে। বর্তমানে কুলাউড়া থানার চাতলগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।চিনি চোরাচালানে তার সাথে আরও কয়েকজন লোক জড়িত বলে খায়রুল জানায়।

এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মৌলভীবাজার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft