প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১:০০ পিএম

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, প্রাপ্তবয়স্ক যে নারীরা এখনও বিয়ে করেননি, তারা দ্রুত বিয়ে করে ফেলুন। মা হওয়ার সঠিক সময় ২২ থেকে ৩০ বছর। এর জন্য সঠিক সময়ে বিয়ে করা উচিৎ।
আসামের গুয়াহাটিতে বাল্যবিয়েবিরোধী এক সরকারি অনুষ্ঠানে শনিবার তিনি এ পরামর্শ দেন বলে প্রতিবেদনে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রাপ্তবয়স্ক যে নারীরা এখনও বিয়ে করেননি, তারা দ্রুত বিয়ে করে ফেলুন। মা হওয়ার সঠিক সময় ২২ থেকে ৩০ বছর। এর জন্য সঠিক সময়ে বিয়ে করা উচিত।
তিনি বলেন, ‘নারীদের মা হওয়ার জন্য খুব একটা অপেক্ষা করা ঠিক নয়। ২২ থেকে ৩০ বছরই হলো সঠিক বয়স। এর পর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
‘ইদানিং দেখা যাচ্ছে নারীরা মা হতে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে থাকেন। কিন্তু এটা ঠিক নয়। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে।’
আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাল্যবিয়ের অপরাধে হাজার হাজার পুরুষকে গ্রেপ্তার করা হবে জানিয়ে মুখ্যমন্ত্রীী বলেন, ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসাবে গণ্য করা হয়। তা সে যতই সামাজিকভাবে বিয়ে হয়ে থাকুক না কেন।
তিনি আরও জানান, একজন নারীর বিয়ের বৈধ বয়স ১৮ বছর এবং যারা কম বয়সী মেয়েদের বিয়ে করবে তাদের যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে।
অনুষ্ঠানে হিমন্ত বিশ্বশর্মা বলেন, আমরা অপ্রাপ্তবয়স্ক নারীদের মাতৃত্বের বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু একই সঙ্গে, নারীদের বেশিক্ষণ অপেক্ষা করা উচিত নয়, যেমন অনেকেই করে ঈশ্বর আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে সবকিছুর জন্য একটি উপযুক্ত বয়স আছে।
এর আগে গত সপ্তাহেই আসামের মন্ত্রিসভায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে বিয়ে করা পুরুষদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়।
জ/আ