পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১:৩৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনীকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে হবে। পাশপাশি পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। 
 
রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।

সরকারপ্রধান বলেন, সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সরকার যখন কাজ করছে তখন একটি গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দিতে উঠে পড়ে লেগেছে।

এর আগে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চারঘাট উপজেলার সারদায় পৌঁছান প্রধানমন্ত্রী।

এরপর বেলা ১১টার দিকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   প্রধানমন্ত্রী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft