এবার নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় নিষিদ্ধ করলো তালেবান
প্রকাশ: রোববার, ২৯ জানুয়ারি, ২০২৩, ১:১০ পিএম

বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সেই ঘোষণা আগেই দিয়েছিল কট্টর তালেবান সরকার। সেই ধারায় এবার তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা এসেছে।

আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ করার সিদ্ধান্তের এক মাসের মধ্যে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশনা দিয়েছে।

শনিবার রয়টার্স উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এ নির্দেশনা মানবে না সেটির বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

তালেবান সরকার পরিচালিত মন্ত্রণালয়ের ওই নির্দেশে ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় নারীদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে। উচ্চ শিক্ষা থেকে নারীদের দূরে রাখতে তালেবান নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

কাবুলসহ আফগানিস্তানের উত্তরের প্রদেশগুলোর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এ চিঠি পাঠানো হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসব প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

এ আগে গত ২১ ডিসেম্বর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালেবান শাসিত দেশটিতে নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

জ/আ
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তালেবান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft