মানিকগঞ্জের সিংগাইরে সিএনজিতে আগুন দিয়েছে র্দুবৃত্তরা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ৬:১৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে একটি সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, পৌর বিএনপির মিছিল থেকে ওই সিএনজিতে আগুন দেওয়া হয়। এসময় একটি ককটেলও বিস্ফোরণ করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে সিংগাইর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুরকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) রাত  ৯টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত  ৯টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে রাস্তায় একটি সিএনজিতে আগুন জ্বলতে দেখেন তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশকে সামনে রেখে রাতে পৌর বিএনপির একটি মিছিল বের হয়।

 মিছিল থেকেই ককটেল বিস্ফোরণ ও সিএনজিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিংগাইর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া বলেন, শনিবার দিন অথবা রাতে তাদের কোনো দলীয় কর্মসূচি ছিল না। কেউ কোনো মিছিল কিংবা স্লোগান দিয়েছে কী না তা জানা নেই।

তিনি আরও বলেন, সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা সাজানো হতে পারে। এর মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের নামে নতুন মামলা দিয়ে হয়রানি করতে পারে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft