শ্রমিক ধর্মঘটে অচল বরিশাল নদীবন্দর
প্রকাশ: রোববার, ২৭ নভেম্বর, ২০২২, ১২:০১ পিএম

১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে বরিশাল নদীবন্দর। সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা।

শনিবার (২৬ নভেম্বর) মধ্যরাতে ধর্মঘট শুরু হওয়ার পর পরই পন্টুন থেকে লঞ্চ সরিয়ে নেন শ্রমিকরা। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল।

রোববার (২৭ নভেম্বর) সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আসা লোকজন গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েন।

মালিক সমিতি সূত্রে জানা গেছে, দূরপাল্লা এবং অভ্যন্তরীণ মিলিয়ে ১৮টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পণ্য পরিবহণও বন্ধ রয়েছে।

নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা সভাপতি মাস্টার একিন আলি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft