সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার এসআই সবুজের মৃত্যু
প্রকাশ: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ২:১০ পিএম

নরসিংদীর শীবপুরে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া (৩১) নিহত হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধারকারী পথচারী রুবেল মিয়া জানান, সকালে নরসিংদীর শীবপুরে আমতলা জুট মিল সংলগ্ন মেইন রোডে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। প্রথমে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

রুবেল মিয়া জানান, কোনো গাড়ির ধাক্কায় নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারেনি।

ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক মোল্লা বলেন, ‘সবুজ মিয়া উপপরিদর্শক হিসেবে ডেমরা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। থাকতেন থানার কোয়ার্টারে। গতরাতে ডিউটি ছিল তার। সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।’


-জ/অ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft