ফরিদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৮:০৪ পিএম

ফরিদপুরের শুরু হয়েছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২। শুক্রবার দুপুরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

এসময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএমসহ সরকারের জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০০৮ সালে ডিজিটালাইজেশনের যাত্র শুরু হয়, অল্প সময়ের ব্যবধানেই অভুতপুর্ব সাফল্য এসেছে। দেশে আট হাজার ৮০টি ডিজিটাল সেন্টার স্থাপনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের জণগোষ্ঠিকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে।

মেলায় ৫০ স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের সেবার চিত্র তুলে ধরা হচ্ছে। শনিবার মেলার পরিসমাপ্তি ঘটবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft