জয়ের আনন্দে বান্ধবীর কাছে ছুটে গেলেন গোলকিপার, ঘটালেন বিপজ্জনক ঘটনা!
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৫:৩৪ পিএম

এবারের কাতার বিশ্বকাপের আমেজ একটু ভিন্ন রকমের। এখানে মদ, বিয়ারসহ পানীয় নিষিদ্ধ। কেউ মাঠে এসব নিয়েও আসতে পারবেন না। অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ কিছুই বরদাশত করবে না কাতার।

এ নিয়ে ব্যাপক সমালোচনাও হচ্ছে। এরই মধ্যে ঘটে গেছে বিপজ্জনক ঘটনা!

কানাডা-বেলজিয়াম ম্যাচে জয় পায় বেলজিয়াম। রেফারির বাঁশি বাজতেই বেলজিয়ামের গোলরক্ষক সোজা ছুটে যান বান্ধবীর কাছে। বান্ধবী মিশেলকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুম্বন করতে থাকেন।

এই ম্যাচে একাধিকবার দলের পতন রুখে দিয়ে অঘটন ঘটতে দেননি আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ গোলরক্ষক। কানাডা গোল লক্ষ্য করে মোট ২২টি শট মেরেছিল। কিন্তু অঘটনের বিশ্বকাপে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি কুর্তোয়া। খেলা শেষ হতেই সোজা চলে যান বান্ধবীর কাছে। হাজার হাজার মানুষের সামনেই বান্ধবী মেক্সিকোর মডেল মিশেল গেরজিকে জড়িয়ে ধরে চুম্বন করেন কুর্তোয়া।

কাতার প্রশাসনের নির্দেশ না মেনে কুর্তোয়া যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে ভয়ে আছেন বেলজিয়াম সমর্থকরা। কারণ প্রকাশ্যে চুম্বন কাতারের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। কাতার প্রশাসন অবশ্য এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft