ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ২২১
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৫:১৬ পিএম

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও একজনের। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২১ জন।

শুক্রবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৪১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৫ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২৪২ জন। সুস্থ হয়েছেন ৫২ হাজার ৯৩৪ জন।

উল্লেখ্য, সারাদেশে ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ১০৫ জন।


-জ/অ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft