রাজধানীতে সড়ক পার হওয়ার সময় নারীর মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ৩:২৮ পিএম

রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইসিবি চত্বরে বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে এবং কোল থেকে ছিটকে পড়ে শিশু আহত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম কুলসুম বেগম (৫৫)। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে। তিনি ঢাকার কোথায় থাকেন, তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি পুলিশ।

ওসি শাহান হক বলেন, পাঁচ থেকে ছয় বছরের এক শিশুকে নিয়ে ইসিবি চত্বর এলাকায় সড়ক পার হচ্ছিলেন কুলসুম বেগম। সেই সময় বসুমতী পরিবহণের একটি বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। সেই সঙ্গে শিশুটি সড়কে ছিটকে পড়ে আহত হয়।

শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান এ পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালককে আটক করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft