বলিউড অভিনেতা বিক্রম গোখলে আর নেই
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১১:০৭ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে বুধবার (২৩ নভেম্বর) রাতে পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

গত ১৫ দিন ধরেই পুনের ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বুধবার সকালে হাসপাতালের ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল তার অবস্থা বেশ সংকটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।

সংবাদ সংস্থা সূত্রের খবরে, তার মরদেহ আপাতত পুনের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

শুধু বিক্রমই নন, তার পরিবারের অনেক সদস্যই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তার বাবা চন্দ্রকান্ত গোখলে ছিলেন মারাঠি ছবি ও থিয়েটারের অভিনেতা। তার দাদি ছিলেন অভিনেত্রী। বিক্রমও মারাঠি সিনেমা জগতে জনপ্রিয় ছিলেন। বিক্রম তার স্ত্রীর সঙ্গে পুনেতে থাকতেন। সেখানে একটি অভিনয়ের স্কুলও চালাতেন তিনি।

১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে পা রাখেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে দর্শক সম্প্রতি ‘নিকম্মা’ ছবিতে দেখেছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন শিল্পা শেঠী এবং অভিমন্যু দাশানি।

‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবার চরিত্রে অভিনয় করে প্রচারের আলোয় চলে আসেন বিক্রম। ‘দিল সে’, ‘ভুলভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’-সহ আরও ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে রয়েছে। মারাঠি ছবি ‘অনুমতি’-তে অভিনয়ের জন্য পেয়েছেন ভারতে সেরা অভিনেতার জাতীয় পুরস্কার।

সূত্র: আনন্দবাজার পত্রিকার।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft