গোপালগঞ্জে ৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ২:৫১ পিএম

৫০০ পিচ ইয়াবা ও ২ বোতল বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।  আটককৃত ব্যক্তির নাম মো: বিপুল মৃধা (৩০)।

গতকাল  রোববার রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ  আটক করে তাকে। সে গোপালগঞ্জ সদর উপজেলার চরবয়রা গ্রামের মো: ফারুক মৃধার ছেলে। 

আসামী আন্তজেলা মাদক ব্যবসায়ী দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ তথ্য দিয়েছে ।

গ্রেফতারকৃত  বিপুল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft