মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতার রিট খারিজ করল হাইকোর্ট
প্রকাশ: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ২:৩৯ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে করা আলোচিত রিটটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

গত সেপ্টেম্বরে এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ। এর আগে, গত ৫ আগস্ট তাকে আইনি নোটিশ পাঠান তিনি।  
 
রোববার শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আজ আদেশ দেওয়া হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft