রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল
প্রকাশ: রোববার, ২০ নভেম্বর, ২০২২, ১২:৩৩ পিএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের শেষ মুহূর্তে ঢাকা সফর বাতিল করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর দুই দি‌নের সফরে লাভরভের ঢাকায় আসার কথা ছিল। আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকায় এই সম্মেলন শুরু হচ্ছে। তার আগেই বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে রাশিয়া।

এদিকে সের্গেই ল্যাভরভের শেষ সম‌য়ে সফর‌টি বা‌তিল কারার কারণ জানা যায়নি। তবে, তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, রুশপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে সেই বৈঠকে কি কি বিষয় তুলে ধরা হবে, সেটাও ঠিক হয়েছিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft