ঢাকা ছেড়েছেন নোরা ফাতেহি
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৩:৪৯ পিএম

বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি গতকাল (শুক্রবার ১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সফরে আসেন। অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ।

শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠান শেষে বিকালে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন জনপ্রিয় এ বলিউড স্টার।

এর আগে, শুক্রবার ঢাকায় পৌঁছে ঢাকায় লা মেরিডিয়ান হোটেলে বিশ্রাম নেন নোরা। সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি মঞ্চ আলোকিত করেন রাত সাড়ে ৯টায়।

এ সময় উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানান নোরা। এ মঞ্চে এসে নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন বলিউড গ্লামারস গার্ল নোরা। নারীকেন্দ্রিক এ অনুষ্ঠানে আসার সুযোগ থাকলে আবারও এমন অনুষ্ঠানে অংশ নিতে চান তিনি।

অনুষ্ঠানে অংশ নিলেও মঞ্চে নাচে অংশ নেননি তিনি। এ কারণে অনেক দর্শককেই হতাশ হতে দেখা যায়। এ বিষয়ে ইশরাত জাহান মারিয়া বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে নোরার পারফর্ম করার পারমিশন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা ছাড়া তিনি ৭ ঘণ্টা জার্নি করে এসেছেন। অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft