প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৪৭ পিএম

জেলা শহরসহ বিভিন্ন বাজারে কাতার বিশ^কাপ-২০২২ উপলক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বিক্রির হিড়িক পড়েছে।
গত কয়েক দিন ধরে কমপক্ষে ২০ জনকে দেখা গেছে পতাকা বিক্রি করছেন। পতাকা বিক্রেতা মো: কাজল (৫৫) হবিগঞ্জের বানিয়াচং থেকে গোপালগঞ্জ এসেছেন বিভিন্ন দেশের জাতীয় পতাকা বিক্রি করতে।
তার কাধে ঝোলানো দেখা গেছে বাংলাদেশের জাতীয় পতাকার সাখে ব্রাজিল,আর্জেন্টিনা প্রভৃতি দেশের পতাকা।
তিনি বলেন,‘আমি ১০ ফুট লম্বা একটি পতাকা ৩০০ টাকায় বিক্রি করি। ৫ ফুট সাইজের পতাকা ১৫০ টাকা,সাড়ে ৩ ফুট সাইজের পতাকা ১০০ টাকা এবং আড়াই ফুট সাইজের পতাকা বিক্রি হয় ৫০ টাকায়।
পতাকা বিক্রি করে যা লাভ হয় তা দিয়ে আমার সংসার চলে। ভালো দিন হলে দুই থেকে তিন হাজার টাকার পতাকা বিক্রি করা সম্ভব হয়’।