নির্ধারিত সময়ের ৩ ঘন্টা আগেই বিএনপির গণসমাবেশ শুরু
প্রকাশ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ২:৩৫ পিএম

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ (শনিবার ১৯ নভেম্বর) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই বেলা ১১টায় শুরু হয়েছে।

সিলেট সরকারি আলিয়া মাদরাসার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসমাবেশ শুরু হয়। এরপর বিভিন্ন জেলা, মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এর আগে, ভোর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দলটি নেতাকর্মীরা। বাস ধর্মঘটসহ নানা বাধা উপেক্ষা করে আশপাশের জেলাগুলো থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। এক পর্যায়ে পরিপূর্ণ হয়ে যায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ।

বিএনপির কেন্দ্রীয় নেতারা এরইমধ্যে সিলেটে অবস্থান করছেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য দেবেন ড. আব্দুল মঈন খান ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

নিত্যপণ্য দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ (শনিবার) সিলেটে গণসমাবেশ আয়োজন করে দলটি। এটি তাদের সপ্তম বিভাগীয় গণসমাবেশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft