নাটোরে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ একই পরিবারের নিহত ৩
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮:৩৬ পিএম

নাটোরের লালপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) লালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন মাজার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদেরর ছেলে শহিদুল ইসলাম (৬০),  শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩৫) ও সোহাগের ছেলে মো. ইভান (৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লালপুর থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই সোহাগ ও ইভানের মৃত্যু হয়। শহিদুল ইসলাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক চালক বাসটি রেখে পালিয়ে যান।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft