শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা মন্তব্য কাদেরের
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১:৩৫ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন, শেখ হাসিনার বেঁচে থাকাই বিএনপির অন্তরজ্বালা।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় খামারবাড়ির কেআইবি মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

কাদের বলেন, বারবার ব্যর্থ চেষ্টার পরও শেখ হাসিনার বেঁচে থাকা ও ক্ষমতায় থাকাই বিএনপির অন্তরজ্বালা। তাদের বুকে ব্যথা, মনে জ্বালা।

তিনি উল্লেখ করে বলেন, বিএনপির প্রধান শত্রু শেখ হাসিনা। জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক বিশ্বাসঘাতকতা না করলে, খুনিদের সাহস হতো না সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করার।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়া খুনিদের বিদেশে পাঠায় এবং পুরস্কৃত করে। সবচেয়ে বড় অপরাধ করেছে ইমডেমনিটি সংবিধানে অন্তর্ভুক্ত করে। এর জবাব বিএনপি নেতারা দিতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্র-চক্রান্তেও দেশ অনিশ্চয়তার দিকে যাবে না। বিএনপিই অনিশ্চয়তার দিকে যাচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft