বিশ্বে করোনায় মৃত্যু আরও ৮৩৮ জন
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১:৩৩ এএম

বিশ্বে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৩ লাখ ৬ হাজার ৪২৬ জন দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে ৯৩ হাজার ৫ জন আক্রান্ত এবং ১৩৩ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ১২৪ জন। ফ্রান্সে মারা গেছেন ৮৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৪৩৭ জন এবং মারা গেছেন ৬৭ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৮০ জন এবং মারা গেছেন ৬১ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮২২ জন এবং মারা গেছেন ৩৮ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ১২৭ জন এবং মারা গেছেন ৭৭ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৫০ জন। ব্রাজিলে মারা গেছেন ৭৫ জন এবং সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ১০২ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ১৫৮ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ২১ হাজার ৪৭৯ জন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft