শিবগঞ্জে বালক-বালিকাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৬:০৬ পিএম

শিবগঞ্জে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী ১৪০ জন বালক- বালিকার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার দুপুরে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে নিবাসী বালক-বালিকাদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। 

এ সময় তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদেরও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft