ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৬৮৫
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৫:৩০ পিএম

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৩ জন এবং ঢাকার বাইরে ৩৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এর আগে, বুধবার ডেঙ্গুতে তিনজনের মৃত্যু এবং ৭৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ৪৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ২১৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৮ হাজার ৪৭৭ জন।

উল্লেখ্য, সারাদেশে ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft