গোপালগঞ্জে পাচুঁড়িয়া খালের সাথে মধুমতি লেকের পুনসংযোগ স্থাপিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ২:০৮ পিএম

জেলা শহরের পাচুড়িয়া এলাকায় মধুমতি লেকের সাথে পাচুঁড়িয়া খালের পুনসংযোগ স্থাপন করা হয়েছে আজ  বৃহস্পতিবার। 

সকাল নয়টার দিকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পানি প্রবাহ সচল কার্যক্রম কাজের উদ্বোধন করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন,সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মো: মামুন খান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,সিনিয়র সহসভাপতি শেখ রুহুল আমীন,গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকীব হোসেন,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এম.এহসানুল হক,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ফয়জুর রহমান প্রমুখ। 

পাচুঁড়িয়া খাল ও মধুমতি নদির পুনসংযোগ স্থাপনের পর দোয়া করা হয়। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft