এস. কে সাত্তার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১:৫৮ পিএম

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল।
অক্টোবরে মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণসহ অবদানে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন ওসি।
পুলিশ সুপার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে রোববার জেলা পুলিশের সভায় তাকে পুলিশ সুপার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাঁচ থানার ওসি উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় বছির আহমেদ বাদল বলেন, সাফল্যের পেছনে টিম ইস্যু অবদান রাখে। সকল সহকর্মীর প্রচেষ্টায় সফলতা এসেছে।
যে কোন স্বীকৃতি কাজে অনুপ্রেরণা জোগায়। এ জন্য এসপি মো. কামরুজ্জামান মহোদয়সহ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।