প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২:৪৪ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৭টি ইউনিয়নে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষক/কৃষাণীদের মাঝে বুধবার সকালে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক, সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।
আম, জাম, পিয়ারা, কদবেলসহ বিভিন্ন প্রজাতির মোট ৮৫৮টি গাছের চারা বিতরণ করা হয়।