গোপালগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপে সদর উপজেলা চ্যাম্পিয়ন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩:৪৭ পিএম

জেলা শহরের  শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল প্রতিযোগীতায় গোপালগঞ্জ সদর উপজেলা একাদশ চাম্পিয়ন হয়েছে। 

গতকাল  মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশ ২ গোলে হারিয়েছে টুঙ্গিপাড়া উপজেলা একাদশকে। 

বিরতির আগে গোপালগঞ্জ একাদশের পক্ষে গোল দুটি করেন জসিম ও নাইজেরিয়ান খেলোয়াড় বাহের। বিরতির পর উভয় পক্ষ পাল্টাপাল্টি আক্রমন করলেও গোলের দেখা মেলে নাই। 

ফাইনলা খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মো: মেজবাহ উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিডিএলজি মো: আজহারুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা: নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন,জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft