আপাতত জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ নেই: কৃষিমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৫:৩৮ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক জানিয়েছেন, জ্বালানি তেলের দাম আপাতত কমানোর সুযোগ নেই। তিনি বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তাই আপাতত তেলের দাম কমানোর সুযোগ নেই।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ঝিনাইদহের মহেশপুরের দত্তনগর এলাকার মথুরা গ্রামে স্বর্ণা জাতের নমুনা ধান কাটা পরিদর্শনের সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান, জেলা প্রশাসক মনিরা বেগম, মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইজুদ্দিন হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় কৃষিমন্ত্রী সারের দাম নিয়েও কথা বলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft