মো. লিটন হোসেন লিমন ,নাটোর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চান। যারা দেশকে পাকিস্তান বানাতে চান। তাদের হাতে দেশ তুলে দিতে পারি না।
মঙ্গলবার (১৫ নভেম্বর)দুপুরে গুরুদাসপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন,বিএনপি দেশে বাংলা ভাই তৈরি করেছিলেন। তারা যদি কখনো ক্ষমতায় আসে বাংলাদেশে আবারো সন্ত্রাসে পরিণিত করবে।
আজকে যে উন্নয়ন, আজকে যে অগ্রগতি, আজকে যে ডিজিটাল বাংলাদেশ। এখান থেকে আবার বিএনপি ২০/ ৩০ বছর আগের বাংলাদশে নিয়ে যেতে চায়।
আমরা স্লোগান দেই 'ডিজিটাল বাংলাদেশ, আমার গ্রাম, আমার শহর' আর বিএনপি স্লোগান দেয় ' ডেট ব্যাক বাংলাদেশ' মানে হচ্ছে আর নয় ডিজিটাল বাংলাদশ।
হাছান মাহমুদ আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এদেশের খেটে খাওয়া মানুষের দল, অসহায় মানুষের দল, নির্যাতিত-নিপীড়িত মানুষের দল। আওয়ামী লীগ জনগণের উন্নয়নে কাজ করে।
এদেশের জন্মলগ্ন থেকে সকল অর্জনের সঙ্গে আওয়ামী লীগ নাম জড়িয়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্লোগানে ১৯৭১ সালে বাঙ্গালী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা এনেছিলেন তা নয় তিনি বাংলাদেশ সরকার গঠন করেন। দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন। আজ জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন।
সম্মেলনের উদ্ধোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
অনুষ্ঠানে গুরুদাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান।
সম্মেলনে আরও বক্তব্যে রাখেন, বাংলাদেশশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি, মো শহিদুল ইসলাম বকুল এমপি প্রমুখ।