দেশে কমেছে করোনা সংক্রমণ
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৬:৩৮ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে কারও মৃত্যু না হলেও এ সময় রোগী শনাক্ত হয়েছেন ২৯৯ জন। শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৮০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft