জন্মদিনে পুতিনকে ট্রাক্টর উপহার দিলেন বেলারুশ
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৪:১৯ পিএম

বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার জন্মদিনে ট্রাক্টর উপহার দিয়েছেন।

শনিবার (৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেছেন, ট্রাক্টরটি দিয়ে গম চাষ করা যাবে।

বেলারুশ ও রাশিয়ার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজেই ট্রাক্টর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লুকাশেঙ্কো সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফর করেন। ক্রেমলিন প্রধান ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) এর সাবেক সোভিয়েত নেতাদের বৈঠকে অংশ নিতেই তার রাশিয়া সফর।

শুক্রবার ছিল পুতিনের ৭০তম জন্মদিন। গত দুই দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় আছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এ রাষ্ট্রনেতা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft