আচরণবিধি না মানলে শাস্তি: নির্বাচন কমিশন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৫:৪৪ পিএম

নির্বাচন কমিশন (ইসি) আচরণবিধি না মানলে শাস্তির ব্যবস্থা নিতে সারাদেশে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের চিঠি দিয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইসির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, সরকারি দল হিসেবে ক্ষমতাসীন দলের নেতা, এমপি, মন্ত্রীরা আইন মানতে বাধ্য। নির্বাচন কমিশনার বলেন, গাইবান্ধার নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় মো. আলমগীর নির্বাচনকালীন এলাকায় আচরণবিধি লঙ্ঘন না করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান।

নির্বাচন কমিশনার আরও জানান, জাতীয় সংসদের স্পিকার ও সচিবদের কাছেও চিঠি পাঠাবেন তিনি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft