রাজাপুরে গুম হওয়ার পাঁচ বছর পরে মাটি খুড়ে কঙ্কাল উদ্ধার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৪:৫২ পিএম

ঝালকাঠির রাজাপুরে এক যুবক গুম হওয়ার পাঁচ বছর পরে তার কঙ্কাল উদ্ধার  করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার বিকালে উপজেলার কানুদাসকাঠি গ্রামের হাওলাদার বাড়ি সংলগ্ন একটি মসজিদের পিছনে মাটি খুরে উদ্ধার করা হয়। 

মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে চারজন মিলে হত্যা করে লাশ মাটি চাপা দেয়া হয়েছিল। বুধবার রাতে ঝালকাঠি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হক তার কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। 

গুম হওয়া ঐ যুবকের নাম মো. খায়রুল মীর। সে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার মৃত আনসার আলী মীরের ছেলে। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, ২০১৭ সালের ৯ সেপ্টম্বর খায়রুল মীরকে তার বাসা থেকে মোবাইল ফোনে নলবুনিয়া গ্রামে ডেকে নেয় ফোরকান নামের এক মাদক কারবারি। 

ঐ গ্রামের মনির হোসেনের বাড়িতে আটকে খায়রুলকে পিটিয়ে হত্যা করেন মনির, ফোরকান, গিয়াস ও সোহাগ। পরে খায়রুলের লাশ মনিরের পাশের বাড়িতে মাটি চাপা দেয় তারা। 

ঘটনার এক মাস পরে ওঈ চারজন মিলে খায়রুলের লাশ তুলে পাশের গ্রাম কানুদাশকাঠি গ্রামের হাওলাদার বাড়ির মসজিদের পেছনে বাশঁঝাড়ের নিচে পুনরায় মাটি চাপা দেয় তারা।

এ ঘটনায় খায়রুেেলর ছোট ভাই মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর রাজাপুর থানা একটি মামলা দায়ের করেন। ওই বছরের ২৬ ডিসেম্বর মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

সিআইডির উপ-পরিচালক মো. বাবুল হোসেন মামলাটি তদন্ত করেন। তদন্ত কালে তিনি ঘটনার কুলু উদঘাটন করতে সক্ষম হয়ে গত ৩ অক্টোবর রাতে ঘটনার প্রত্যক্ষদর্শী মো. মিরাজুল ইসলাম মিজুকে তার গ্রামের বাড়ি কানুদাশকাঠি থেকে আটক করেন সিআইডি। 

মিজুকে জিজ্ঞাসাবাদে খায়রুল হত্যায় হত্যাকারীদের সম্পর্কে সে গুরুত্বপূর্ণ তথ্য দেন। সে তথ্য মতে ঝালকাঠি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এহসানুল হকের নেতৃত্বে একটি দল বুধবার বিকালে কানুদাশকাঠির গ্রামের হাওলাদার বাড়ির একটি মসজিদের পেছনে বাশঁঝাড়ের নিচে মাটি খুড়ে খায়রুল মীরের কঙ্কাল উদ্ধার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার সিআইডির হেফাজতে থাকা মিজানুর রহমান মিজুকে আদালতে পাঠিয়ে তার জবানবন্দী গ্রহণ করা হবে এবং উদ্ধার করা কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft