থাইল্যান্ডে ডে–কেয়ার সেন্টারে বন্দুক হামলা, ২২ শিশুসহ নিহত ৩৪
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ৩:৪১ পিএম

থাইল্যান্ডে সাবেক এক পুলিশ কর্মকর্তার গুলিতে একটি শিশু দিবা যত্নকেন্দ্রে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর–পূর্বাঞ্চলীয় নং বুয়া লাম্ফু প্রদেশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতদের মধ্যে ২২ শিশু রয়েছে। থাইল্যান্ডের পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে মাদকাসক্তির কারণে পুলিশ বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল।

থাইল্যান্ডের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিআইবি) জানিয়েছে, গুলি চালানোর পর বন্দুকধারীও আত্মঘাতি হয়েছেন। ৩৪ বছর বয়সি এই যুবক নিজের স্ত্রী ও সন্তানকেও হত্যা করেছেন।

বন্দুকধারী নাম পানিয়া খামরাব বলে থাইল্যান্ডের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তিনি হাঁটতে হাঁটতে নিজের মাথায়ও গুলি চালান।

তবে নিহত ৩৪ জনের মধ্যে বন্দুকধারীর পরিবারের সদস্যরাও আছেন কিনা সেটি পরিস্কার করতে পারেননি সিআইবি।

দেশটির প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে কেউ কেউ দাবি করেছে, হামলাকারী শিশু ও প্রাপ্তবয়স্কদের গুলি ও ছুরিকাঘাত করে। এখন পর্যন্ত তাকে ধরা যায়নি। এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি।

গুলির সময় শিশু দিবা যত্ন কেন্দ্রটিতে ৩০ শিশু ছিল। বন্দুকধারী প্রথমে শিশু দিবাযত্ন কেন্দ্রটির ৪-৫ স্টাফকে গুলি করে। পরে সেখানকার শিক্ষককেও গুলি করে, যিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেখানে তিনি ছুরি হামলাও চালান।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০২০ সালে দেশটির এক সেনাসদস্যের হামলায় নাখন রাচাসিমা শহরে ২১ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft