টাঙ্গাইলে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৬
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ২:২০ পিএম

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিকের বেশি। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft