প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১২:৩৬ পিএম আপডেট: ০৬.১০.২০২২ ১২:৫৭ পিএম

‘জঙ্গি সম্পৃক্ততায়’ বাড়ি ছেড়ে যাওয়া চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া আরও তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ মোট ৭ জনকে ঢাকার আশেপাশের এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- হোসাইন আহম্মদ, মো. নেসার উদ্দিন ওরফে উমায়ের, বণি আমিন, ইমতিয়াজ আহমেদ রিফাত, মো. হাসিবুল ইসলাম, রোমান শিকদার ও মো. সাবিদ।
তাদের বিষয়ে আজ (বৃহস্পতিবার ৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন।
-জ/অ