গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, ভারতের ওষুধ নিয়ে সতর্কবার্তা: ডব্লিউএইচও
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১১:৪৬ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গাম্বিয়ায় শিশু মৃত্যুর কারণ হতে পারে এমন আশঙ্কা থেকে ভারতের তৈরি সর্দি-কাশির সিরাপ নিয়ে সতর্ক করেছে। নয়াদিল্লির মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি ওই সিরাপ যেন অন্য কোনো দেশে ব্যবহার না হয়, সে বার্তাও দেওয়া হয়েছে।

সম্প্রতি কিডনি বিকল হয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি চারটি সিরাপই পাঁচ বছরের কম বয়সী ওই শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ। ওই চার সিরাপ নিয়েই ইতোমধ্যে সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও। প্রস্তুকারক সংস্থা এবং নিয়ামক সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে, ‘সিরাপগুলো পরীক্ষা করে দেখা গেছে, এগুলোর মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে।’

বুধবার একটি সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেন, ‘এখন পর্যন্ত গাম্বিয়াতে ওই চার সিরাপের অস্তিত্ব মিলেছে। তবে অন্য দেশেও সিরাপগুলো ব্যবহার হয়ে থাকতে পারে।’


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft