আগামিকাল ঢাকায় আসছেন জাতিসংঘ মানবাধিকার প্রধান
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১:৪১ পিএম

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট আগামিকাল (রোববার ১৪ আগস্ট) চারদিনের সফরে ঢাকায় আসছেন। এক বার্তায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সদর দফতর জানায়, দেশের মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে তার এই সফর।

বার্তায় বলা হয়, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেট সরকারের আমন্ত্রণে রোববার বাংলাদেশে সরকারি সফর করবেন। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম কোনো সরকারি সফর।

সূত্র বলছে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

জানা গেছে, সরকার জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরকালে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে।

প্রসঙ্গত, গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধানের আগামিকালের সফর অনেক বেশি গুরুত্বপূর্ন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft