বিশ্বে করোনায় মৃত্যু ১৯৪৮ জন, শনাক্ত প্রায় সাড়ে ৭ লাখ
প্রকাশ: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১০:২৪ এএম

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ হাজার ৯৪৮ জনের। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৬৭৭ জন।

শনিবার (১৩ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২ লাখ ২৪ হাজার ৯২৬ জন আক্রান্ত হয়েছেন জাপানে। মৃত্যুর শীর্ষে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৩৩৫ জন।

এ ছাড়া ব্রাজিলে মৃত্যু ২৯২ জন এবং আক্রান্ত ২৩ হাজার ৫৫২ জন। ইতালিতে মৃত্যু ১৫২ জন এবং আক্রান্ত ২৬ হাজার ৬৮৯ জন। স্পেনে মৃত্যু ১১০ জন এবং আক্রান্ত ৪ হাজার ৫২৮ জন। দক্ষিণ কোরিয়া আক্রান্ত ১ লাখ ২৮ হাজার ৬৭১ জন এবং মৃত্যু ৫৮ জন। জাপানে মৃত্যু ২১৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১১৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৪০ লাখ ৪৭ হাজার ৭৩৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫১ হাজার ৭৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ কোটি ৬১ লাখ ৮৩ হাজার ৫৫৮ জন।

উল্লেখ্য, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft