সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ আগস্ট, ২০২২, ১:৩২ পিএম আপডেট: ১০.০৮.২০২২ ১:৩৫ পিএম

এজাজুল ইসলাম (৩৭) নামের এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৯ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এজাজুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার জলন্দা গ্রামের মৃত ইকান প্রামানিকের ছেলে। 

হাইওয়ে পুলিশ জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে অটোরিকশা যোগে বড়াইগ্রাম থানা মোড় হতে বনপাড়া আসছিলেন। এসময় পথে বনপাড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা পারকোল বাজার নামক স্থানে অপর দিক থেকে আসা মহিষের গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশায় থাকা যাত্রী এজাজুল রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী হস্তান্তর করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে এজাজুল মৃত্যু হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft